বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২১ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের করা হয়। দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী। বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পারেসুল আলম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল জলিল মণ্ডল, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মো. মেহরাব হোসেন খান, কল্যাণ বড়ুয়া প্রমুখ।