বাঁশখালীতে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দীর্ঘদিন ধরে যারা নিখোঁজ রয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। বাঁশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় এ কথা বলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
১০ জুলাই সকালে বাঁশখালী পৌরসভা কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাছানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক নুরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা লীগের সভাপতি এস এম মেজবাহ উল হক, উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি আক্তার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শফিউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার জহিরুল হক। সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগ নেতা আনছুর আলী। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এ আয়োজন জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও ইমামদের এগিয়ে আসতে হবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি কলেজ ও মাদ্রাসার যেসব শিক্ষার্থী দীর্ঘদিন অনুপস্থিত আছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে দেশের মঙ্গলের জন্য দোয়া ও মোনাজাত করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোস্তাক। বিজ্ঞপ্তি।