বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন আ.লীগের কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশখালীর ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সম্মেলনে এস এম মুজিবুর রহমান চৌধুরীকে সভাপতি ও প্রকাশ কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যের কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।