বাঁশের ভেলা ও কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের গহিরা এলাকার সর্তারঘাটে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে দুই শতাধিক গোলকাঠের টুকরা ও ২০টি বাঁশের ভেলা জব্দ করেছে। ৬ জুলাই ইছামতী রেঞ্জের কর্মকর্তারা এ অভিযান চালান।রেঞ্জ কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুস ছবুর বলেন, দিনব্যাপী অভিযানে কালাচান্দহাট থেকে উদ্ধার করা কাঠের মধ্যে রয়েছে বিভিন্ন মাপের ৫২ টুকরা সেগুন, ১২৭ টুকরা গামারি, ১৭ টুকরা কড়াই ও অন্যান্য প্রজাতির ছয় টুকরা কাঠ আটক করা হয়। জব্দ করা হয় ২০টি বাঁশের ভেলাও। এ ব্যাপারে মামলা হয়েছে। উল্লেখ্য, ৫ জুলাই প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘বাঁশের ভেলায় পাহাড় থেকে আসছে কাঠ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন বন বিভাগ অভিযান চালায়।