বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি তাই বাংলা বচন

বাংলায় সাধ হাসি-কান্না

বাংলা ভাষায় ছড়িয়ে আছে

মণিমাণিক্য হিরে-পান্না।

বাংলা গানের জয়জয়কার

নোবেলজয়ী অমর কাব্য

গুণে–মানে বাংলা ধনী

জ্ঞান-বিজ্ঞান সবই নাব্য।

জড়িয়ে আছে বাংলা স্বাধীন

সার্বভৌম দেশের সঙ্গে

বঙ্গবন্ধু বাংলাতে দেন

ভাষণ প্রথম জাতিসংঘে।

বাংলাদেশের ‘একুশে’ আজ

পালন করে সারা বিশ্ব

যাদের আছে শেখ মুজিবুর

কখনো তারা নয় নিঃস্ব।