বাংলা পারফিউমস এনেছে 'মাই বারবেরি'

সম্প্রতি বাংলাদেশের বাজারে নারীদের জন্য ‘মাই বারবেরি’ ব্র্যান্ডের সুগন্ধি এনেছে পারফিউম পরিবেশক বাংলা পারফিউমস ডিস্ট্রিবিউটরস লিমিটেড।
২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা সিটিতে মাই বারবেরি সুগন্ধির পরিচিতি তুলে ধরেন অভিনেত্রী জয়া আহসান ও শারমিন লাকি। মাই বারবেরির এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা পারফিউমসের প্রধান নির্বাহী খন্দকার নজরুল ইসলাম, চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, নির্বাহী পরিচালক জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা।
সুগন্ধি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ভালো সুগন্ধি আমাদের স্নায়ু সজীব ও উজ্জীবিত করে তোলে। আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’
বাংলা পারফিউমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামে পারফিউম ওয়ার্ল্ডের নিজস্ব আউটলেটসহ এক্সট্যাসি, আর্টিস্টি কালেকশন, অ্যামবার লাইফস্টাইল, রেইনবো, ভাসাভি এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের আউটলেটে পাওয়া যাবে মাই বারবেরি সুগন্ধি।
দেশের সুগন্ধিপ্রেমীদের জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে গুচ্চি, ডলসিঅ্যান্ডগাবানা, বারবেরি, ভারসেইস, থিয়েরি মুগলার, জিমি চু, কার্টিয়ার, বুচেরন, লালিক, ডাসকুয়ার্ডটু, বস, হুগো বস, লাকোস্ট, অ্যাজারো, মোশিনো, এসকাদা, ভিকটোরিনকস, সুইস আর্মি, জন রিচমন্ডসহ ৩০টির বেশি ব্র্যান্ডের পণ্য আমদানি করে আসছে বাংলা পারফিউম।