বাংলা ব্যবহার না করলে রয়েছে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা চাইলেই কি আমাদের দেশের অফিস-আদালতে বাংলা বাদে অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারব? না, বাংলা ছাড়া অন্য কোনো ভাষা সেখানে ব্যবহার করা যাবে না। বাংলাদেশের সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা সর্বস্তরে বাধ্যতামূলক ব্যবহারের জন্য ১৯৮৭ সালে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ নামে একটি আইন দেশে কার্যকর রয়েছে। এ আইন অমান্য করে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না। কী আছে আইনেআইনে বলা হয়েছে, এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস-আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে। শুধু বিদেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে। বলা হয়েছে, কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করে, তাহলে তা বেআইনি এবং অকার্যকর হবে।বাংলা ব্যবহার না করলে শাস্তিযদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করেন অর্থাৎ কর্মস্থলে বাংলা ব্যবহার না করেন, তাহলে তিনি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন বলে গণ্য হবে। বাংলা ভাষা অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে হতে পারে চাকরিচ্যুতি কিংবা হতে পারে বিভাগীয় মামলা।বাংলা পাঠ প্রাধান্য পাবেসংবিধানের ১৫৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে বাংলা পাঠ প্রাধান্য পাবে।উচ্চ আদালতে কি বাংলা চলতে পারে?আইন অনুযায়ী সর্বস্তরে বাংলা প্রচলন করা হলেও দুঃখের বিষয় হচ্ছে, উচ্চ আদালতে বাংলা এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না। যদিও আইনত উচ্চ আদালতে বাংলা ব্যবহারে কোনো বাধা নেই। উচ্চ আদালতে কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিয়ে সেটি প্রমাণ করেছেন। বাংলাদেশ আইন কমিশনের মতে, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী আদালত বলতে উচ্চ আদালতকেও বোঝায়; তাই বাংলা ভাষা প্রচলন আইন উচ্চ আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। হাইকোর্ট বিভাগের দেওয়া হাসমতউল্লাহ বনাম আজমিরি বেগম মামলার রায়ে বলা হয়েছিল, উচ্চ আদালতে ইংরেজি চলতে পারে। এ রায়টির ফলে আদালতে বাংলা ব্যবহার করা যাচ্ছে না। আইন কমিশন মনে করে, দেওয়ানি আইনের ১৩৭ ধারা এবং ফৌজদারি আইনের ৫৫৮ ধারা অনুযায়ী ঘোষণাপত্র জারি করে উচ্চ আদালতে বাংলা প্রচলন সম্ভব।  লেখক: আইনজীবী