বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) চট্টগ্রাম ক্যাম্পাসে ১ মার্চ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন করা হয়। বিআইএম ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিআইএম চট্টগ্রামের উপপরিচালক সালাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমাঈল হোসেন। অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক সোলায়মান, পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক আহমেদ সিপার উদ্দিন। বিজ্ঞপ্তি।