প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, কৃষকের ভাগ্যোন্নয়নে শেখ হাসিনা কাজ করছেন। সারের জন্য কৃষককে পিটুনি খেতে হয় না। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
কক্সবাজারের পেকুয়া উপজেলা কৃষক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত বুধবার বিকেলে পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তালেব। সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা কৃষক লীগের সহসভাপতি মো. হাসেম, পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।