বাংলাদেশ ও আমার বান্ধবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক (বাঁয়ে) ও তাঁর বন্ধুরা
লেখক (বাঁয়ে) ও তাঁর বন্ধুরা

আমি বাংলা ভাষা শিখতে জাপান থেকে বাংলাদেশে এসেছি। কিন্তু আমার আগেও আমার মতো জাপানি ছাত্রছাত্রী এসেছে। তাদের মধ্যে একজন ছাত্রীর নাম শিওরি সুজুকি। সে ২০১৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের গ্রামের কৃষিকাজে তার আগ্রহ ছিল। সে কারণে বাংলাদেশে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে করতে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য বাংলা ভাষা শিখেছিল। তার কাছে তার বাংলাদেশের এক বছরের জীবন নিয়ে কিছু কিছু আমি শুনেছি। সে বাংলাদেশ থেকে নানা রকম কথা শিখেছে। সে অনেক চেষ্টা করে, শেষে আসল বাঙালির মতো হয়ে গেছে। সে দোকানওয়ালা, রিকশাচালকের সঙ্গে দামাদামি করতে পেরেছে। বিশেষ করে বাংলাদেশের জীবনের মধ্য দিয়ে সে ভালো বাংলা খাবার রান্না করতে পেরেছে। যেমন তরকারি, সেমাই...। তার বন্ধুরা তার সেমাই খুব পছন্দ করে। শুরুতে বেশি পরিচিত মানুষও ছিল না, বাংলাও একদম বলতে পারত না, তা সত্ত্বেও খানেক বাংলাদেশে জোরে শিওরি থাকত। এমন ওর অভিজ্ঞতা শুনে আমি উৎসাহ পেয়েছি।
শিওরি আর অন্য জাপানি ছাত্রীও জাপানে চলে গিয়েছে। এখন আমি একমাত্র জাপানি ছাত্রী হিসেবে বাংলাদেশে আছি। আসলে আমি জানি না আমি বাংলাদেশে থাকতে পারব কি না। কারণ আমার দেশ থেকে অনেক পার্থক্য আছে যেমন খাবার, মানুষ...। এগুলোর মধ্যে আমি খাবার নিয়ে বেশি চিন্তিত ছিলাম। বাংলাদেশে খেতে খেতে বাংলাদেশের খাবারের অভ্যাস, নানা ধরনের ফলের নাম, সবজির নাম, মাছের নাম নিয়ে জানতে পেরেছি। বিশেষ করে নদীর মাছ তো জাপানে বেশি খাওয়া হয় না। আর তাই, বাংলাদেশে আমি নতুন স্বাদ জানতে পেরেছি। আমি বাংলাদেশে দুই মাস হলো এসেছি। কিন্তু এই মাত্র দুই মাসের মধ্যে নানা রকম ঘটনা ঘটেছে। ভালো লেগেছে। সেসব ঘটনায় উত্তেজিত হয়েছি। কেনাকাটার সময়, খাওয়া-দাওয়ার সময়, একে একে অবাক জিনিস থাকে। এগুলো তো জাপানে থাকতে পেতে পারব। বাংলাদেশ আমাদের অনেক কথা শিখিয়েছে।