পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা: ৪।
বয়স: ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং)। প্রোগ্রামিংয়ের জন্য স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। অনুমোদিত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের এ-ফোর সাইজের কাগজে বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির আবেদন ফরম পূরণ করে সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ ঠিকানাযুক্ত খামে সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। প্রার্থীদের সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা ১২০৭–এর অনুকূলে সোনালী ব্যাংক আগারগাঁও শাখা, ঢাকা থেকে উত্তোলনযোগ্য ৩০০ (তিন শত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, চারিত্রিক ও নাগরিকত্বের সনদসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০১৭।
সূত্র: ১৪ আগস্ট প্রথম আলো, পৃ. ১৭।