বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার করিডরে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আলোকচিত্র প্রদর্শনী চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সাতজন আলোকচিত্রীর তোলা ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে।