বাংলাদেশ কৃষি ব্যাংকে নেবে ১৭১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য ১৭১ জনকে নিয়োগ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট ও পত্রিকায় এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এই লিংক থেকে থেকে ডাউনলোড করা যাবে। পদটিতে শুধু অনলাইনে আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমান অথবা চার বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/ সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০১-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি
এ পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছায়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব লাইলা বিলকিস আরা জানান, প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আচরণ, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় দেখা হবে বলে জানান লাইলা বিলকিস আরা। তিনি বলেন, পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।