
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি খ্রীস্টান সম্প্রদায়ের বড় অর্থনৈতিক সংগঠন বাংলাদেশ খ্রীষ্টান কোঅপারেটিভ সোসাইটি, এলএলসি। গত ২৫ জুলাই সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেরিল্যান্ডের সেন্ট ক্যামিলাস চার্চের সেন্ট ফ্রান্সিস হল রুমে দিনব্যাপী এই নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে দুটি প্যানেল (বাবলু-বিপুল ও সেন্টু-পবিত্র) প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বাবলু-বিপুল প্যানেল জয়ী হয়।
বাবলু ডি কস্তা সভাপতি, পিন্টু ফারায়েল পালমা সহসভাপতি, বিপুল এলিট গনজালভেস সম্পাদক, শীতল ডিমিনিক গমেজ ব্যবস্থাপক ও রিংকু লরেন্স গোমেজ কোষাধ্যক্ষ এবং ফ্লেক্স গোমেজ, ফ্রাঙ্কলিন তিতাস কুইয়া, ফ্রান্সিস প্রিন্স রোজারিও, জেরী রোজারিও, জেমস রোজারিও, হেনরী রিচার্ড রোজারিও ও উজ্জ্বল ম্যানুয়েল গোমেজ বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হন। ঋণদান কমিটির সদস্য নির্বাচিত হন ডিউক রড্রিক্স, ডেভিড চক্রবর্তী ও শ্যামলী দাস।
পর্যবেক্ষণ কমিটির সদস্য হিসেবে বিলাস ইগ্নিয়াস ডি কস্তা, মিলন রড্রিক্স ও রবি রোবেন রোজারিও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিন শেষে নির্বাচিন কমিশনের পক্ষে সুভাস ডি কস্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
উল্লেক্য, নির্বাচিন কমিশনে সুভাস ডি কস্তা চেয়ারম্যান, ড. প্যাট্রিশিয়া শুক্লা গোমেজ সচিব ও ছবি গোমেজ সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন।