বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের নিরাপত্তা, উপযুক্ত মজুরিসহ কারখানায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি। সিইপিজেড বে শপিং মার্কেটের সামনে গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক হাসান মারুফ। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ছিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়কারী তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা আবুল বশর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের ভালো বাসস্থান নেই, নেই চিকিৎসার ব্যবস্থা, দুর্ঘটনার শিকার শ্রমিকেরা ক্ষতিপূরণও পান না। বিজ্ঞপ্তি।