বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জেলা কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটায়। নগরের দোস্ত বিল্ডিংয়ের পঞ্চম তলায় মাওলানা ভাসানী অডিটোরিয়ামে সংগঠনের এক কির্মসভায় এই কমিটি গঠিত হয়। সভায় ছিদ্দিকুল ইসলামকে আহ্বায়ক ও হাসান মারুফকে সদস্যসচিব করে ২১ সদস্য–বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ছিদ্দিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সভায় বক্তব্য দেন সৈয়দ নুরুল ইসলাম ভাসানী, চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা আবুল বশর, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সদস্যসচিব নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পাদুকা শিল্প শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. নিজাম প্রমুখ। সভা পরিচালনা করেন শ্রমিক নেতা হাসান মারুফ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে চাকরির ক্ষেত্র উল্লেখযোগ্য হারে বাড়েনি, অন্যদিকে বেশির ভাগ কারখানায় শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে। বক্তারা শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও কারখানায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক মির্জা আবুল বশর, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, মো. ইছাহাক, নুরুল আলম, মো. আশরাফ, মো. সোহাগ, ছেনুয়ারা বেগম, হোসনেয়ারা বেগম, মো. সোহাগ, স্বপন মিয়া, কামাল উদ্দিন, মো. সাইফুল, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, শহীদ শিমুল, জানে আলম, ইমাম হোসেন, ছৈয়দ মোহাম্মদ নুরুল ইসলাম ভাসানী। বিজ্ঞপ্তি।