বাংলাদেশ নৌবাহিনীতে গৌরবময়পেশাজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তা। জন্ম পাবনার কৃষ্ণপুরে| পড়াশোনা করেছেন পাবনা ক্যাডেট কলেজ থেকে। এসএসসি ১৯৮৭ সালে এবং এইচএসসি পাস করেন ১৯৮৯ সালে। এসএসসি ও এইচএসসিতে বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে সপ্তম ও চতুর্থ স্থান অর্জন করেন। ক্যাডেট কলেজে পড়ার সময়টাতেই পরিচিত হন দেশের সশস্ত্র বাহিনীর কাজের সঙ্গে। রোমাঞ্চকর ও দুঃসাহসিক পেশার জায়গা হিসেবে তাঁর ভালো লাগে বাংলাদেশ নৌবাহিনী।নিজের বহুমুখী প্রতিভার বিকাশ, পেশাগত নিরাপত্তা, চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ—কী নেই এ পেশায়! নৌবাহিনীর ক্যাডেট হিসেবে ১৯৯২ সালে কমিশন পান। চাকরি-জীবনে এরই মধ্যে জার্মানি, ভারত ও যুক্তরাষ্ট্রে নিয়েছেন পেশাগত প্রশিক্ষণ। এ ছাড়া দেশের বাইরে বৈদেশিক নিয়োগে চাকরিও করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার এবং একটি নৌ অঞ্চলের গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা হয় আইএসএসবি উত্তীর্ণ মনিরুলের সঙ্গে। তিনি ২০০৭ ও ২০০৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করেন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন জাহাজে ঘুরে বেড়ানোর। জাহাজে করে দেশে-বিদেশে ঘুরে বেড়ানো ও প্রশিক্ষণের নেশা থেকেই আসতে চান এই পেশায়—বললেন মনিরুল। নৌ সদরের চূড়ান্ত নির্বাচন পর্ষদ তাঁকে নির্বাচন করলেই পূরণ হবে তাঁর স্বপ্ন। শুধু এঁরাই নন।অনেক মেধাবী তরুণ-তরুণীর পছন্দের তালিকায় শীর্ষেই আছে এ পেশা। এসেছে স্বপ্ন পূরণের সময়। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় ক্যাডেট নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আবেদনের যোগ্যতা: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নিয়োগপ্রক্রিয়া সাধারণ চাকরির নিয়োগপ্রক্রিয়া থেকে অনেকটাই আলাদা ধরনের। বাংলাদেশ নৌবাহিনীর (নৌবাহিনীর সদর দপ্তর) পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এ এম কামরুল হক বললেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট হতে চাইলে আগ্রহী তরুণ-তরুণীকে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত হতে হবে। তার বয়স, শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা, ওজন, বুকের মাপ, অবিবাহিত ও শিক্ষাগত যোগ্যতা। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগ্রহী আবেদনকারীকে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে। ওপরের বিষয়গুলোসহ সব বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেয়ে ও লেভেল, এ লেভেল উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ ও বিষয়সহ ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের দুটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন বলে জানা যায়। আবেদনপ্রক্রিয়া: আগ্রহী যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁরা ট্রেনিং কাম রিক্রুটমেন্ট ফান্ডের নির্ধারিত সঞ্চয়ী হিসাবে ২০০ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করে বিজ্ঞাপনে উল্লিখিত ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে দুটি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কোনো ব্যাংক ড্রাফট লাগবে না। গৃহীত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ জুলাইয়ের মধ্যে পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনের বিস্তারিত যোগ্যতা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। www.bangladeshnavy.org ঠিকানার ওয়েবসাইটেও আবেদনপত্র পাওয়া যাবে। নিয়োগপ্রক্রিয়া: বাংলাদেশ নৌবাহিনীর (নৌবাহিনীর সদর দপ্তর) পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তরের পরিচালক জানান, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট নির্বাচন ছয়টি ভিন্ন ধাপে সম্পন্ন হয়ে থাকে। কেউ ক্যাডেট হিসেবে যোগ দিতে চাইলে তাকে প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হবে। ক্যাডেট নির্বাচনের ধাপগুলো হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, নৌসদরের চূড়ান্ত মনোনয়ন পর্ষদ দ্বারা নির্বাচন এবং সর্বশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশ নেভাল একাডেমীতে যোগদান। তবে মনে রাখতে হবে, কেবল একটি ধাপে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া যাবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারআবেদনকারীদের নির্বাচনের প্রথম ধাপ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। এই পরীক্ষায় প্রার্থীর বয়স, উচ্চতা, ওজন ও বুকের মাপ দেখে প্রাথমিক বাছাই শুরু হয়। প্রার্থীর দেওয়া কাগজপত্রের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও এই পর্বে হবে। আপনাকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্যও প্রস্তুত থাকতে হবে। প্রাথমিক মৌখিক পরীক্ষাটা এদিনই হয়ে যাবে। তাই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন না। লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারে উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় বসতে পারবেন। নৌ ক্যাডেট নির্বাচনের লিখিত পরীক্ষা আবার বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান এই দুটি আলাদা ভাগে বিভক্ত। প্রথমে আপনাকে বুদ্ধিমত্তা যাচাই পরীক্ষা দিতে হবে। তারপর একই দিনে ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের ওপর। আর ন্যূনতম পাস নম্বর নৌ সদর দপ্তর নির্ধারণ করে দেয়। আইকিউ: লিখিত পরীক্ষার প্রথম ধাপ হচ্ছে আইকিউ পরীক্ষা। নৌ সদর সূত্রে জানা যায়, প্রত্যেক প্রার্থীকে ৪০ নম্বরের আইকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। সময় পাবেন ২৫ মিনিট। আর প্রশ্ন হবে বহুমুখী নির্বাচনী বা এমসিকিউ ধরনের। মোট ৪০টি প্রশ্ন হবে। সাধারণত নানা ধরনের চিত্রসংবলিত প্রশ্ন, গাণিতিক যুক্তি, গাণিতিক সমস্যা, বিভিন্ন প্রতীক নিয়ে সাধারণ ধরনের প্রশ্ন হয়ে থাকে। ইংরেজি ও সাধারণ জ্ঞান: আইকিউ পরীক্ষার পরপরই হবে ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষা। এই অংশ হবে এমসিকিউ ধরনের প্রশ্নে। মোট নম্বর থাকবে ৬০। সময় ৬০ মিনিট। ইংরেজিতে থাকবে ৩০ ও সাধারণ জ্ঞানে ৩০। ইংরেজি অংশে ইংরেজি ব্যাকরণ থেকে নানা প্রশ্নসহ যেকোনো ধরনের প্রশ্নই থাকতে পারে। আর সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে যেকোনো বিষয়ে প্রশ্ন থাকতে পার। ইংরেজি ও সাধারণ জ্ঞানে ভালো করতে চাইলে অবশ্যই দরকার প্রস্তুতি।আইএসএসবি: লিখিত পরীক্ষায় যাঁরা টিকে যাবেন, তাঁরা পরবর্তী ধাপ আন্তবাহিনী নির্বাচন বোর্ডে (আইএসএসবি) অংশ নেবেন। আইএসএসবির মেয়াদ চার দিন। আইএসএসবিতে প্রার্থীদের মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা, শারীরিক দক্ষতা, ব্যক্তিত্ব, বিচার বোধ, উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা ক্ষমতা ও অনুশীলন, নেতৃত্ব গুণাবলি, সত্যবাদিতা, সময়ানুবর্তিতা, নিষ্ঠা ইত্যাদি দেখা হয়। ব্যক্তিগত ও দলগত নানা কাজ তাকে করতে হয়। দেখা হয়, একজন দলগতভাবে কাজ করতে পারে কি না। এসব প্রতিটি বিষয় মূল্যায়ন করা হবে। আর ডেপুটি প্রেসিডেন্ট (ডিপি) মৌখিক ও জিটি পরীক্ষা তো থাকবেই। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবির পর নির্বাচিত ব্যক্তিদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। সম্মিলিত সামরিক হাসপাতালের প্যানেল চিকিৎসকদের দ্বারা করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এখানে পুরো শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। বাদ যাবে না সার্জিক্যাল ও মেডিসিনের পরীক্ষাও। চূড়ান্ত মনোনয়ন: ক্যাডেট নির্বাচনের সর্বশেষ ধাপ হচ্ছে চিফ অব নেভাল স্টাফ (সিএনএস) কর্তৃক চূড়ান্ত নির্বাচন। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর এই পর্ষদের মুখোমুখি হতে হবে আপনাকে। গঠিত বোর্ডে নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। তাই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। প্রশিক্ষণ: বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ শাখার পরিচালক জানান, নৌ সদরের চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কর্তৃক নির্বাচিতদের দুই বছর মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে হয়। তবে প্রশিক্ষণের প্রথম ১০ সপ্তাহ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সশস্ত্র বাহিনী বিভাগের অন্য ক্যাডেটদের সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশ নিতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর নেভাল একাডেমিতে তাঁদের প্রশিক্ষণের মূল অংশ সম্পন্ন হবে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে দক্ষ করে তুলতে মেয়াদের শেষের ছয় মাস মিডশিপম্যান হিসেবে জাহাজে প্রশিক্ষণ বাধ্যতামূলক। এখানে তাঁরা জাহাজের ওপর বিশেষ ধরনের শিক্ষা দেওয়া হয় বলে সংশ্লিষ্টদের জানান তিনি। সফলভাবে যাঁরা দুই বছরের প্রশিক্ষণ শেষ করতে পারবেন, তাঁদের বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন। পরে তাঁদের শাখাভিত্তিক এক বছর মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।শাখা পরিচিতি: বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেটদের মূলত চারটি বিশেষ শাখায় কাজ করতে হয়। শাখাগুলো হচ্ছে নির্বাহী বা অপারেশন শাখা, প্রকৌশল শাখা, তড়িৎ প্রকৌশল শাখা এবং সাপ্লাই শাখা। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উল্লিখিত শাখাগুলোয় কাজ করতে হবে। এর বাইরে শিক্ষা শাখায়ও ক্যাডেট নিয়োগ হয়ে থাকে। বেতন-ভাতা ও সুবিধাদি: নৌবাহিনীর প্রতিটি ক্যাডেট সরকার প্রদত্ত বেতন ও অন্য ভাতাদি পাবেন। মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে পদোন্নতির সুবিধা তো থাকছেই। একজন নৌ ক্যাডেট যোগ্যতার ফলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান পর্যন্ত হতে পারবেন। আর পদোন্নতির সঙ্গে বেতন-ভাতাদিও বাড়বে। রয়েছে দেশে-বিদেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ। শুধু তাই নয়, জাতিসংঘ মিশন ও বিদেশে বাংলাদেশি মিশন বা দূতাবাসগুলোতে কর্মকর্তারা সামরিক উপদেষ্টা বা সহকারী সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন। তাঁরা বাসস্থান ও চিকিৎসাসুবিধা পেয়ে থাকেন। দেশসেবা, ব্যক্তিত্বের বিকাশ, উন্নত জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিভার প্রস্ফুটন এবং বিদেশ যাওয়ার সুযোগ ইত্যাদি পাবেন আপনি এক চাকরিতে। তাই বাংলদেশ নৌবাহিনীর চাকরি অনেক তরুণ-তরুণীর পছন্দ। শৃঙ্খল জীবন তো থাকছেই। যাঁরা এই সুযোগ নিতে চান, দেরি না করে আবেদন করে ফেলুন। নৌবাহিনীর সদস্য হয়ে আপনি হতে পারেন গৌরবের অংশীদার। আগ্রহী প্রার্থীরা তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায়। ফোন: ৮৭৫৪০৪১-৫।কৃতজ্ঞতা: আইএসপিআর ও নৌ গোয়েন্দা বিভাগবাংলাদেশ নৌবাহিনীর পদভাইস এ্যাডমিরাল রিয়াল এ্যাডমিরালকমোডোরক্যাপ্টেনকমান্ডারলেফটেন্যান্ট কমান্ডারলেফটেন্যান্টসাব লেফটেন্যান্টঅ্যাক্টিং সাব লেফটেন্যান্ট