বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার পঞ্চম ডিবিবিএল বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে সফল করতে সম্প্রতি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে অলিম্পিয়াড কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড কমিটির চট্টগ্রাম বিভাগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও প্রেসিডেন্সি স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন আহমেদ, বিদ্যালয়ের উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. নুরুল কবির প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভিক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। নিবন্ধন করা শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষাকেন্দ্র প্রেসিডেন্সি স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়। বিজ্ঞপ্তি।