বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে বিতর্ক কর্মশালা

ঢাকার মতিঝিলে অবস্থিত ‘বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে’ বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বেলা ১১টায় শুরু হয় কর্মশালা। ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে বিতর্কের গুরুত্ব, প্রকারভেদ, কলাকৌশল ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট অর্গানাইজেশনের সাবেক সহসভাপতি ফারাহ নাজ নাহার। প্রশিক্ষণ শেষে ক্লাব কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী তসলিম জুবাইদ শুভ এবং জিনাত আরা জেরিন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহা তাহমিনা এবং মডারেটর মনোরঞ্জন ধর।
বন্ধুসভার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।