বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে বই উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে ১ জানুয়ারি বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান জোদ্দার। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সি মাহমুদা ও মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রাজীব ভট্টাচার্য।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে লালিত বাংলাদেশে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনায় বই উৎসবের মতো বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উৎসব দেশের কোমলমতি শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ জুগিয়েছে। বিজ্ঞপ্তি।