প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান জোদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের মহাব্যবস্থাপক রাহেনা বেগম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সি মাহমুদা ও মোহাম্মদ আবুল কালাম। বিজ্ঞপ্তি।