বাংলাদেশ ব্যাংক কলোনি বিদ্যালয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক কলোনি বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতা ও ছড়ার সংকলন জাতির পিতা সব শিশুরই অন্তরে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়–সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বরচিত কবিতা ও ছড়া স্থান পেয়েছে বইটিতে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজীব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সী মাহমুদা, মোহাম্মদ আবুল কালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেচারাম দাশ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বইটি বিতরণ করেন। বিজ্ঞপ্তি।