প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান জোদ্দার। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সী মাহমুদা ও মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য দেন ইয়াসমিনা শিরিন সিরাজউদ্দীন, বেচারাম দাশ প্রমুখ।
বিদায় অনুষ্ঠানের পর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদ্যাপিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন নেছারিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষÿজয়নুল আবেদীন। বিজ্ঞপ্তি।