বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৫৬৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল সাইড) পদের প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষায় পাঁচ হাজার ৬৩২ জন উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার এই ফল প্রকাশ করা হয়।
এ বছরের ২২ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূর উন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। erecruitment.bb.org.bd ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া গত বছরের ২৮ আগস্ট নেওয়া মুক্তিযোদ্ধা কোটায় সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের ফলাফলও দেওয়া হয়েছে। এতে নয়জন উত্তীর্ণ হয়েছেন।