বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার ছাত্র পরিষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার ছাত্র পরিষদ গঠিত হয়েছে। ১৫ অক্টোবর সন্ধ্যা সাতটায় সংগঠনের চট্টগ্রাম শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. রাশেদ পারভেজ। সঞ্চালনায় ছিলেন মো. মঈনুল ইসলাম। এতে অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি কে এম মুছা, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি এইচ এম হাবীব উল্লাহ।
সভায় মো. রাশেদ পারভেজকে আহ্বায়ক ও মঈনুল ইসলামকে সদস্যসচিব করে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র পরিষদের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।