বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় হাওলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক নেতা কানাই দাশ। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা রফিক আহম্মদ, বিজয় শংকর চৌধুরী, হাওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরী, শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, শিক্ষক নেতা সৈয়দ ইফতেখার আহম্মদ, মো. শাহাদাত হোছাইন, বিপ্লব দাশ, উৎপল বড়ুয়া, পূর্ণিমা ঘোষ, মো. ইছহাক, মাহামুদুল হক, দিপুল নাহা, রাজু চন্দ্র চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।