বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ১৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সম্প্রতি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের মাধ্যমে সংগঠনের সদস্যরা এ কমিটি গঠন করেন। সভায় সর্বসম্মতিক্রমে কে এম মাহমুদুর রহমানকে চেয়ারম্যান, আহসানুল হক চৌধুরীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আজিম রহিম চৌধুরীকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। নির্বাচিত পর্ষদ দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এর আগে কমোডর এ জেড নিজামকে (অব.) চেয়ারম্যান ও মুয়াজ্জেম হুসাইন খান এবং আবদুল গাফফারকে সদস্য করে নির্বাচনী বোর্ড গঠন করা হয়। নির্বাচনী বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষিত হয় গত ২১ জুন।
পর্ষদের অন্য পরিচালকেরা হলেন সৈয়দ মোহাম্মদ আরিফ, এম আলী আশরাফ আহমদ খান, ওয়াহিদ আলম, এস এ জামান, মামুনুর রশিদ, মিজবাহউল হক, মো. আতাউর রহমান খান, নিলাজেন্দ্র শঙ্কর গুহ রায়, মো. আজফার আলী, ক্যাপ্টেন আহমেদ সহিদ চৌধুরী, এ কে এম আতিকুর রহমান, এম এ বকর, জহিরুল ইসলাম চৌধুরী, রফিকুল আনোয়ার এবং কাজী মো. নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।