বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার বিশেষ সাধারণ সভা ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পী জয়ন্তী লালা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়। সভার শুরুতে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সুরসম্রাট আলাউদ্দিন খাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠানে হামলা ও মূল্যবান স্মৃতিচিহ্ন ধ্বংসের তীব্র নিন্দা জানানো হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম বিভাগীয় শাখার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।
এতে সংগীতশিল্পী ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়াকে সভাপতি ও শিল্পী দীপেন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সহসভাপতি নির্বাচিত হন শিল্পী জয়ন্তী লালা, নূরনবী মিরন, চন্দন রায় ও শিলা দে। এ ছাড়া মানস শেখর ও শ্রেয়সী রায় যুগ্ম সাধারণ সম্পাদক, শিখা নাগ কোষাধ্যক্ষ, টুন্টু দাশ সাংগঠনিক সম্পাদক, শিল্পী দাশগুপ্তা সাংস্কৃতিক সম্পাদক এবং রুবেল দাশ গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নির্বাহী সদস্য নির্বাচিত হন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, শান্তা গুহ, আসিফ আহমেদ, সুরজিৎ সেন, উজ্জ্বল চক্রবর্তী, মো. লিপটন ও সৈয়দ আদিল মাহবুব আকবরী। বিজ্ঞপ্তি।