বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা: ১৭।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমতুল্য সার্টিফিকেটধারী কম্পিউটারে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে অবশ্যই যথাক্রমে ২৩ ও ২৮ শব্দ গতিসম্পন্ন হতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই ২০১৭।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা: ৭।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর নির্ধারিত তারিখে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকূলে ৩০০ টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। এ ছাড়া তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যতীত আর কোনো কাগজপত্রের অনুলিপি জমা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০১৭।

সূত্র: ১৮ জুন ডেইলি স্টার পৃ. ১১।