বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলা শাখার সম্মেলন ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সম্মেলনে উপস্থিত শিক্ষকদের কণ্ঠ ভোটে ইউএনও মোহাম্মদ উল্যাহ সভাপতি, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, মির্জাখীল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া সাধারণ সম্পাদক, করইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কমিশনার ও সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাক্ষী দাশ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। —সাতকানিয়া প্রতিনিধি