বাংলাদেশে অজিদের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এসেছে বাংলাদেশে। এই সিরিজের মধ্যে পড়বে ঈদ। মানে, বাংলাদেশেই ঈদ করবে অজি ক্রিকেটাররা। ঈদের দিন কী করবে স্মিথ বাহিনী?
ভেবেছেন মাহবুব আলম, মাসউদ ফোরকান ও মো. মিকসেতু, এঁকেছেন হাসান

ম্যাক্সি, এবার তুই ব্যাটিংয়ে যা।
আমি তো ভাই ব্যাটিং করতে পারুম না!
কেন, কী হইছে?
সামনে ঈদ, তাই হাতে মেহেদি লাগাইছি।

ব্যাপার কী তামিম ভাই, ঈদের দিনেও টেস্টের জার্সি গায়ে দিলেন ক্যান?
আরে বোকা, এইটা তো আমার ঈদের পাঞ্জাবি।

পাপন ভাই, বাংলাদেশ টিমের সবাইকে নাকি সালামি দিছেন, আমাদের দেবেন না?
ওরে বোকা, তোমাদের সালামি দিলে তো আইসিসি এসে ধরবে! বলবে যে, ঘুষ দিচ্ছি! হে হে হে!
সিরিজটা শেষ হলে আইসো, ভাইয়ে সালামি দিয়ে দেবেন।

বিকাল চারটায় তাহসান আর তিশার নাটক আছে, দেখবি না?
অবশ্যই, ম্যান! এর জন্যই তো তিনটার মধ্যে প্র্যাকটিস শেষ করে ফেলছি।

ভাই, হেব্বি টেস্ট হইছে, কিন্তু এত ঝাল কেন? চোখে তো পানি চলে আসছে!
খাওয়ার টেবিলেই যদি কান্না চলে আসে, তাহলে খেলার মাঠে কী করবি?

ম্যাক্সি ভাই, আপনি তো আইপিএলের কসাই, হাজার দুয়েক দিমু, আমার গরুটা যদি সাইজ কইরা দিতেন...।
দুই-চার হাজারে কসাইগিরি পোষায় না রে ভাই। আইপিএলের মতো লাখ দশেক নিয়া আসলে ভাইবা দেখতে পারি।

সবার মনে এত আনন্দ! দেইখা তো মনে হইতেছে, বাংলাদেশ সিরিজটা জিতে গেছে!
আরে বোকা, এইটারে বলে কোলাকুলি। আয়, আমরাও কোলাকুলি করি।