বাংলাদেশে ডেনিমের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিমের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল
ডেনিমের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ডেনিম মেলা। ফ্যাশনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পেশাদারদের জন্য আয়োজিত দুই দিনের এই মেলা ১১ নভেম্বর থেকে রাজধানী ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুম ও উৎসব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশ নিয়েছে ১৪টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান।
১১ নভেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং এবং বিজিএমইএর প্রেসিডেন্ট আতিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলার আয়োজক ডেনিম এক্সপার্ট লিমিটেড। 
ডেনিমের এই মেলায় অ্যাক্রোমা, জুকি, রেমন্ড, ভিচুনহার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করেছে।