বাংলাদেশে মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেটা খবর নয়, খবর হলো...
কার্টুনিস্টরা আতঙ্কিত
জানিস, কার্টুনবিদ্বেষী
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশে এসেছেন।
কার্টুনিস্ট হিসেবে তোর প্রথম দায়িত্ব কী?
আবার কবে সুযোগ আসবে, কে জানে! যাই, কটা দিন নিশ্চিন্ত মনে কলকাতায় ঘুরে আসি।

তিনি আসলে শাড়ি নিতে এসেছেন
এর আগে দিদিকে গিফট দেওয়ার জন্য জামদানি শাড়ি কেনা হয়েছিল, কিন্তু তিনি আসেননি! এত দিন পর এলেন যে?
সেবার তাঁর জন্য যে শাড়ি কেনা হয়েছিল, সেই শাড়ি নিতেই এসেছেন মনে হয়।

পদ্মার ইলিশ খেলেন মমতা
মমতা দিদিকে বাংলাদেশি ইলিশ খাওয়াইল যে, পাইলটা কই? ভালো ইলিশ তো সব পশ্চিমবঙ্গে রপ্তানি হয়ে যায়!
সম্ভবত, সেখান থেকেই কিনে আনা হয়েছে।

তিনি চলে গেছেন
দেশ থেকে মায়া–মমতা সব চলে গেছে!
না না, মমতা চলে গেলেও,
মায়া এখনো রয়ে গেছেন,
তা–ও আবার দুর্যোগমন্ত্রী পদে!