বাংলাদেশে ৪৭ শতাংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হন : সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির চেয়ারম্যান, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে ৪৭ শতাংশ নারী পরিবারে নির্যাতনের শিকার হন। নারীর প্রতি সম্মানের বিষয়টি পরিবার থেকেই শুরু করতে হবে। নারীর সমান অধিকার, সমান মর্যাদা, সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি দিতে হবে পরিবার থেকে। সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মা হিসেবে সিদ্ধান্ত গ্রহণে নারীদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে।’চট্টগ্রাম মহানগর সৎসঙ্গের উদ্যোগে নগরের জেএম সেন হল প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৪তম আবির্ভাব মহোৎসবের দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গত ২ মার্চ মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম সহকারী পরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের কথাসাহিত্যিক কমলা রানী চৌধুরী, সাংবাদিক শওকত বাঙালি, শেফালী আদিত্য, কল্পনা রায়, সাথী আচার্য প্রমুখ।মাতৃসম্মেলনের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। পরে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি