বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্টের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্ট, চট্টগ্রাম-এর সাধারণ সভা ও ট্রাস্টি বোর্ডের নির্বাচন ২ আগস্ট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডা. মাহফুজুর রহমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ফাহিমউদ্দিন আহমদ মহাসচিব ও আহম নাসিরউদ্দিন চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এ ছাড়া সভায় গঠনতন্ত্র সংশোধন করে তিনজন কো–চেয়ারম্যান ও দুই জন যুগ্ম মহাসচিবের পদ সৃষ্টি করা হয়। কো–চেয়ারম্যান নির্বাচিত হন শাহ মোহাম্মদ হাসান, জাহাঙ্গীর আলম ও ওমর সাফায়াত এবং যুগ্ম মহাসচিব নুরুল আলম মন্টু ও রাখাল চন্দ্র বণিক।
সভায় জানানো হয়, বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ১ম খণ্ড (জাতীয় মর্যাদা) আগামী মাসেই প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি।