জিপিএইচ ইস্পাত কারখানা পরিদর্শনকালে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল
বাংলাদেশের সঙ্গে সুইডেনের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রশংসনীয়
বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেছে, সুইডেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত প্রশংসনীয়। ৯ আগস্ট চট্টগ্রামের কুমিরায় জিপিএইচ ইস্পাতের কারখানা এলাকা পরিদর্শনকালে সুইডেনের রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি উভয় দেশের রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের বাণিজ্যিক বিভাগের প্রধান কাজসা আলডস্টডেট, কমার্শিয়াল অফিসার তাজনিন চৌধুরী, সুইডেনের স্টেনা মেটালের কর্মকর্তা জেন্স বোর্কম্যান, জিপিএইচের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জিপিএইচের কর্মকর্তাসহ কারখানা এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মিডিয়া অ্যাডভাইজার ওসমান গনি চৌধুরী। জিপিএইচ সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এ এস এম সুমন। বিজ্ঞপ্তি।