বাংলাদেশের স্ট্যান্ডার্ড সময় নির্ধারণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্ট্যান্ডার্ড সময় নির্ধারণ করবে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নোরাডের (এনওআরএডি) সহায়তায় বিএসটিআই কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিতে অতি সূক্ষ্মমানের রোবিডিয়াম অ্যাটমিক ক্লক ব্যবহার করে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে স্ট্যান্ডার্ড সময় নির্ধারণ করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অবস্থিত জাতীয় ডেটা সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সময় ব্রডকাস্ট করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিএসটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএসটিআইয়ের কাউন্সিলের ২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন। তথ্য বিবরণী।