বাংলার ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১পেট দিয়ে খায়পিঠ দিয়ে ত্যাগেএই ব্যাটা কোথায় থাকে?২হায় তরমুজ করি কীবোটা নাই তোর ধরি কী?৩খাদ্য নয় তবুও সর্বলোকে খায়শিশুরা খেলে তা কেদে বাড়ি যায়বৃদ্ধ লোকে খেলে তা করে হায় হায়ভদ্রলোকে খেলে তা বড্ড লজ্জা পায়৪বিশ্ববাসীর হাসি কান্না জানাই সবার তরেবৃদ্ধ যুবা মোরে নিয়ে কতই খেলা করেদুই অক্ষরে নামটি মোর তোমরা জান সবেজানা নামটি এবার তবে বলে দিতে হবে—৫আমি থাকি খালে বিলেতুমি থাক ডালে ডালেতোমার আমার দেখা হবে মরণের কালে৬মাঠে বাড়ি পরনে শাড়িযায় মানুষের বাড়ি বাড়ি ৭গিয়েছিলাম নবাব বাড়ির হাটেদেখে এলাম এক সন্তানদুই মায়ের পেটে ৮আমার একটা পাখি আছেযা দিই তা খায়জল দিলে মারা যায় ৯এমন শিলোক জানিগাছের আগায় পানি১০চোখে চোখে রাখে মোরে পুরুষ-রমণীসকলের শেষে মোর আছেন জননী১১একটা গাছে বারো ডালসাতটা পাতা তার দুইটা দলএকটা ধলা আর একটা কালা ১২এক বীর দশ শিরনাহি আমি রাবণরমণীর হাতে মোরঅবশ্য মরণ১৩তুমি খাও আমিও খাইখেতে বললে রেগে যাই১৪নয়া জামাই গোসল করেটুপি থাকে মাথার পরেএক শ কলস পানি দাওতবু শুকনা তার গাও ১৫দুই কলে জাল ফেলেএক কুড়ি দুই ছেলেমাছ যদি জালে আসেকেউ হাসে কেউ কাদে১৬জন্মকালে এত ছোটমার কোলে লুকায়বড় হয়ে এক লাফেতেদশ-বারো ফুট যায় ১৭ধাধা ধাধা ধাধাধাধা গেছে জল খেতেলেজটি তার বাধা ১৮দুই অক্ষরে নাম যারগৃহস্থের ঘরে রয়শেষের অক্ষর বাদ দিলেসবারই ভক্তির প্রাণী হয় ১৯হাত নাই পাও নাই গড় গড়াইয়া যায়কাটলে তার মাংস নাইসর্বলোকে খায়২০শুড় দিয়া করি কাজ নই আমি হাতিকরি পরের উপকার তবুও খাই লাথি২১উপরে মাটি নিচে মাটিমধ্যিখানে সুন্দরী ২২নিজের মুখে খাওয়ায় পরকেভুলেও খায় না কখনো নিজে২৩হাত আছে তার মাথা নেইকেশ ঝলঝল করেবাঘ নয়, ভালুক নয় আস্ত মানুষে গিলে ২৪ছোট একটি জিনিস আমি থাকি ঘরে ঘরেফুটোতে নাড়াচাড়া দিয়ে খুলে আমারেযখন দরকার না হয় বন্ধ করে মোরেআমি ঠিক থাকলে ভাবনা যায় দূরে ২৫সব্ব শরীরে শিংপড়ি আছে ডিং ডিং সংগ্রহ: রুবেল হাবিবকার্টুন: জুনায়েদ আজিম চৌধুরীবাংলার ধাঁধার উত্তর দেখুন আয়নায়১. র্যাঁদা ২. ডিম ৩. হোঁচট ৪. তাস ৫. মাছ-মরিচ ৬. পেয়াজ ৭. দরজার খিল ৮. আগুন ৯. ডাব ১০. চশমা ১১. দিন-রাত্রি ১২. ঝিঙে ১৩. কাচকলা ১৪. কচুপাতা ১৫. ফুটবল খেলা ১৬. ক্যাঙ্গারু১৭. মাছ ধরা জাল ১৮. মাচা ১৯. পানি ২০. ঢেকি ২১. হলুদ ২২. চামচ ২৩. জামা ২৪. তালা ২৫. কাঠাল