বাংলার বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পূর্বের বাঘ গেছে পশ্চিমবঙ্গে
ফেউ কিছু গেছে নাকি বাঘদের সঙ্গে!
এই দেশে হরতাল, অবরোধ রোজ যে
এই সব হয় না তো বাঘদের সহ্যে!

মানুষেরা নিয়ে নেয় প্লেজারের ট্রিপ তো
কতভাবে হয় তারা বিনোদনে লিপ্ত!
বাঘ কি মানুষ নয়? তার নাই শখ কি?
ঘুরে আসো বাঘমামা, তুমি কত লক্ষ্মী!
ঘুরে আসো কলকাতা, দিল্লী ও আগ্রা
এনজয় করে আসো বাংলার বাঘরা!
লাগবে না পাসপোর্ট, ভিসাটিসা চাই না,
বিমান ভাড়াও! নাই টেনশন, তাই না?
ট্যুর শেষ হয়ে গেলে ফিরে এসো তোমরা

তোমাদের নিয়ে কত হোমরা ও চোমরা
ভেবে ভেবে রাত-দিন হয়রান হয় যে
হয়রান হয়ে ফান্ড করে নয়ছয় যে!

তোমাদের জন্যই বানাব যে আমরা
বিদ্যুৎকেন্দ্রও। তোমাদের চামড়া
দিয়ে অভিজাত হবে আমাদের ঘর তো
সংখ্যা বাড়াও শুধু—একটাই শর্ত!