ছুটির দিনের ৫৬৯ সংখ্যায় ইফতেখার মাহমুদের ‘ভিলেম ফান শেন্ডেল, বিশ্ব ইতিহাসে খুঁজে ফেরেন বাংলার মুখ’ রচনাটি এতটাই ভালো লেগেছে যে না লিখে পারলাম না। এটি পড়ে জানতে পারলাম, ভিলেম ফান শেন্ডেল দীর্ঘ ৩৬ বছর ধরে বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতি আর শিল্প নিয়ে গবেষণা করে যাচ্ছেন। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও কবি কাজী জহিরুল ইসলামের লেখা ‘নাইরোবিতে এক সন্ধ্যা’ রচনাটি পড়ে ভালো লেগেছে। সুইডেনের স্টকহোম থেকে লিয়াকত হোসেনের লেখা ‘শীতের শেষ প্রহর’ পড়ে দারুণ মজা পেয়েছি। সবিশেষ পাতায় আদিত্য শাহীনের ‘কৃষকের বিশ্বকাপ ২০১১’ অনুষ্ঠানের ধারণপর্ব রচনাটি অসাধারণ হয়েছে। মো. আরিফুজ্জামান দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।ছুটির দিনের ‘ঘর-মন-জানালা’ বিভাগেলেখা পাঠানোরঠিকানাঘর-মন-জানালা, ছুটির দিনে১০০ কাজীনজরুলইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।লেখা ই-মেইল করতে পারেন[email protected]