ওষুধ নাই পত্র নাইশরৎ একজন ডাক্তারকেস নাই গরা নাইভাইগো আমার মোক্তার।সংগ্রহ স্থান: বরিশাল নাসিমা-নাসিমা জোড়াকাল পাকাড়কে মোরাকানসে নিকলি খুনজলদি করো টেলিফোনটেলিফোনমে তার নাইহামকো তুমসে পেয়ার নাই।সংগ্রহ স্থান: ঢাকাগেছিলাম হরিপুরদেইখা আইলাম তিন চোরদুই চোরে বাড়া বানেধাপ্পুর ধুপ্পুরএক চোরে রান্ধে বাড়েআরেক চোরে খায়আরেক চোরে গোসা কইরা শ্বশুর বাড়ি যায়।সংগ্রহ স্থান: টাঙ্গাইলবিয়া বাড়িত যামুগোশত ভাত খামুভাত হইলো সোনার ময়নাবউডা ইট্টু দেইক্যা আয়না। সংগ্রহ স্থান: নাটোর বেশি বুদ্ধি যারগাছ নড়বড় তারমদ্যম বুদ্ধি যারপিঠ পুড়া যায় তারব্যাঙ অইছে নিব্বোদএক নাফে গুপ্পুত।সংগ্রহ স্থান: ঢাকাপেটে নাই ভাতব্রাশে মাজে দাঁত।সংগ্রহ স্থান: ঢাকা আমি গেলাম পুবেবাঁশ কাডিলাম কুবেবাঁশের নাই আগাআমার নাম ডরইয়া বাঘা।সংগ্রহ স্থান: নেত্রকোনানো মানে নামুরগি তোর মাশিয়াল তোর নানিলেজ ধরে টানি।সংগ্রহ স্থান: কুষ্টিয়া উসসি পাতা তুসসি তুসসিনারকেল পাতা তরবারিছোট লোকে বুদ্ধি করেজুতারে কয় আলমারি।সংগ্রহ স্থান: নেত্রকোনা জামাইবাবু কমলালেবুএকলা খেও নাপালকি ছেড়ে বউ পালাবেদেখতে পাবে না।সংগ্রহ স্থান: ব্রাহ্মণবাড়িয়া সংগ্রহ: মো. রুবেল। কৃতজ্ঞতা: বাংলাদেশের লোকছড়া, সংকলন, সংগ্রহ ও সম্পাদনা আবু দায়েন