বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের শেখ মুজিব সড়কে বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা গত সোমবার উদ্বোধন করা হয়েছে। এ প্লাজা থেকে বিক্রয় ও সেবা পাবেন গ্রাহকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালায়ন ওয়াইম্যাক্সের পরিচালক মো. শফিউল হক চৌধুরী, প্রধান গণসংযোগ কর্মকর্তা জিএম ফারুক খান, প্লাজার প্রধান সমন্বয়ক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, এ কেন্দ্র থেকে গ্রাহকেরা সব ধরনের সেবা পাবেন। আগ্রাবাদ, খুলশি, জিইসি, জামালখান, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় বাংলালায়নের সেবা পাওয়া যাবে। পুরো চট্টগ্রাম শহরে বাংলালায়নের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে।আরও জানানো হয়, বাংলালায়ন ওয়াইম্যাক্সের ১২৮, ২৫৬ ও ৫১২ কেবিপিএস গতির মাসিক মাশুল যথাক্রমে ৬০০, এক হাজার ও দুই হাজার ১৫০ টাকা। লায়ন স্টুডেন্ট নামে শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুযোগ বাজারে এনেছে। এ প্যাকেজে মাসিক ৮০০ টাকায় ৫১২ কেবিপিএস গতিতে পাঁচ গিগাবাইট ডাউনলোড করা যাবে।