বাংলালিংক কর্মকর্তাদের সঙ্গে সিপিজেএর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) সঙ্গে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের কর্মকর্তাদের মতবিনিময় সভা গত মঙ্গলবার সংগঠনের লাভ লেন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিজেএর সভাপতি মশিউর রেহমান।
বক্তব্য দেন বাংলালিংকের আইকন ম্যানেজার মোহাম্মদ আবদুল মোহাইমেন, মাহমুদ রশিদ, সিপিজেএর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, সহসভাপতি সুভাষ কারণ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, অর্থ সম্পাদক অনুরূপ টিটু, প্রদর্শনী সম্পাদক সোহেল সারোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে, উপদেষ্টা মোহাম্মদ ফারুক, সাবেক অর্থ সম্পাদক উজ্জ্বল ধর প্রমুখ।
ত্রিদেশীয় আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরায় বাংলালিংক কর্মকর্তারা সিপিজেএ কর্মকর্তাদের প্রশংসা করেন। ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ডে বাংলালিংক সিপিজেএর পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন কর্মকর্তারা। তাঁরা বাংলালিংকের সাম্প্রতিক বিভিন্ন করপোরেট সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন। পরে নববর্ষের কেক কাটা হয়। বিজ্ঞপ্তি।