প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাডেমিক শিক্ষার অংশ হিসেবে গত রোববার মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে কীভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় তার অভিজ্ঞতা নিতে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ে অবস্থিত বাংলালিংক কার্যালয়ে পরিদর্শনকালে ২৫ জন শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক কাজী নাজমুল হুদা, মো. কামরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, তাসনিম ইসলাম, আসমা জেরিন ও মোহাম্মদ হাসান।
শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলালিংকের আঞ্চলিক ভোক্তা সেবাকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সায়মা সালাউদ্দিন। বিজ্ঞপ্তি