বাংলালিংক ‘জাগরণের গানের মহা উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে মানুষ প্রথম যখন সোচ্চার হয় তখন থেকেই এ ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছে গান, কবিতা এবং শিল্পের অন্যান্য শাখা। সংগীত বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ।বাংলাভাষী জনগণের ইতিহাস, ঐতিহ্য আর বিপ্লবের সঙ্গে সংগীত অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আমাদের জাতীয় আন্দোলনের প্রতিটি পর্যায়ে দেশাত্ববোধক গান এবং গণসংগীত অন্যায়ের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে। বাংলাভাষী জনগণের ইতিহাসের সঙ্গে জড়িত কালজয়ী গানগুলো তালিকাভুক্ত করে সংরক্ষণের একটি উদ্যোগ নেয় ‘জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র’। তাদের প্রথম উদ্যোগ ছিল গানগুলোর সংকলন প্রকাশ করা। কালজয়ী ৭১টি গণজাগরণের গান নিয়ে ৬ সিডির ‘জাগরণের গান’ শিরোনামে একটি সংকলিত অ্যালবাম প্রকাশ করা হয়। এর পৃষ্ঠপোষকতায় আছে দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন সেবাদাতা বাংলালিংক। পুরো আয়োজনের সহযোগী ছিল প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিও। ১২ ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজিত দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে ‘জাগরণের গান’ অ্যালবাম প্রকাশ করা হয়। বাংলালিংক বিশ্বাস করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দিনবদলের লক্ষ্য অর্জনে এসব গান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে স্টেপ মিডিয়া। আনুষ্ঠানিকভাবে জাগরণের গান প্রকাশ হওয়ার পর এসব গানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে বাংলালিংকের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা দেশের বিভিন্ন স্থানে ‘জাগো বাঙালি জাগরণের গানে’ শিরোনামের ১৪টি কনসার্টের আয়োজন করে। প্রথম আলো বন্ধু সভার সদস্যদের পাশাপাশি জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। চার মাসের সফল প্রচার কর্মসূচি শেষহয় চলতি বছরের ২৬ মার্চ।স্বাধীনতা দিবসে একটি মেগা কনসার্ট ‘জাগরণের গানের মহা উৎসব’ আয়োজন করে বাংলালিংক। সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা। এই কনসার্টে গানের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পী ও দেশের প্রথম সারির ব্যান্ডগুলো গণজাগরণী ও প্রেরণামূলক গান পরিবেশন করে।ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে আজম খান, হায়দার হোসেন এবং ব্যান্ড মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, মাইলস এবং এলআরবি সংগীত পরিবেশন করে। আমাদের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কালজয়ী সংগ্রামী এসব গানের মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীদের সঙ্গে জনপ্রিয় ব্যান্ডগুলোকে একত্রিত করার এই উদ্যোগ নেয় বাংলালিংক। জনপ্রিয় ব্যান্ডের কণ্ঠে এসব গান পরিবেশন করার প্রকৃত উদ্দেশ্য হলো কালজয়ী এসব গানের সঙ্গে বর্তমান ব্যান্ড গানকে একীভূত করা। যে ব্যান্ড সংগীত কয়েক দশক ধরে দেশের তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধ এবং দেশাত্মবোধের প্রেরণায় উদ্বুদ্ধ করে আসছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কার্নিভাল। বাংলালিংক সব মানুষের কাছে মোবাইল ফোনকে সহজলভ্য করে তুলে পরবর্তীতে আরও সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিনিয়ত সচেষ্ট রয়েছে। বাংলালিংক তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের পুরোনো ঐতিহ্য আর বাঙালি জনগণের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন আচরণকে ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানিয়ে আসছে। যখন সংস্কৃতির কথা আসে তখন সংগীত একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা দেয়। জাগরণের গান-এর সঙ্গে বাংলালিংকের সম্পৃক্ততা সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ। বাংলালিংক এও বিশ্বাস করে যে, এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মকে ইতিবাচক অর্থে দিনবদলের পথে অনুপ্রেরণা জোগাবে।