বাংলায় গণফেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের দাখিল পরীক্ষায় ফেনীর পরশুরাম উপজেলার একটি কেন্দ্রের ৭২ জন পরীক্ষার্থী বাংলায় অকৃতকার্য (ফেল) হয়েছে। এসব পরীক্ষার্থীর দাবি, তারা ভালো পরীক্ষা দিলেও উত্তরপত্র মূল্যায়নে ত্রুটির কারণে ফলাফলে বিপর্যয় হয়েছে। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার নয়টি মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ওই কেন্দ্রের ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৩ জন। অকৃতকার্য হওয়া ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন বাংলায় অকৃতকার্য হয়েছে। ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ জন। অকৃতকার্য হওয়া ১৬ জনের কেউই বাংলায় পাস করেনি। এরপর পৃষ্ঠা ৩ কলাম ৬এই মাদ্রাসার অকৃতকার্য শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তাদের অভিযোগ, মাদ্রাসা বোর্ডের কারিগরি ত্রুটির কারণে ফলাফলে এমন বিপর্যয় হয়েছে। গত বুধবার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মজুমদার বাংলা বিষয়ের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন।পরীক্ষার্থী মামুনুর রশিদ, নিজাম উদ্দিন, মো. ইসমাইল ও শাহআলম জানায়, তারা এক শ নম্বরের বাংলা বিষয়ে খুবই ভালো পরীক্ষা দিয়েছে। অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকেরা গত মঙ্গলবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খানকে বিষয়টি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।