বাইশ না পঁচিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের ঘটনা। সেবার রোজার ঈদের কয়েক দিন আগে আমার দূর-সম্পর্কের এক চাচার কাপড়ের দোকানে বেচাবিক্রিতে তাঁকে সাহায্য করছি। এমন সময় এক ক্রেতা এসে একটি রুমালের দাম জিজ্ঞেস করল। আমি ১৫ টাকা দাম চাইলাম। সে পাঁচ টাকা দাম বলে চলে গেল। ওই সময় পাশেই দাঁড়ানো ছিল আরেক জন অর্ধবয়স্ক বোকা বোকা লোক। সে এসে আমার কাছ থেকে রুমালটি নিয়ে বলল, ‘কত দাম বলল?’ আমি বললাম, ‘পাঁচ টাকা।’ সে হয়তো পাঁচকে ২২ শুনল। বলল, ‘আচ্ছা ২২ টাকা না, আমি ২৫ টাকাই দিমু।’ সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল।