বাউণ্ডুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলটা কেমন জিনিস, আমি কখনো জানিনি। অবশ্য জানিনি বললে ভুল হবে। জানতে চাইনি, জানতে চেষ্টাও করিনি কোনো দিন।আজকের দিন শেষে রাত পোহালে আরেকটা দিনের প্রত্যাগমন—সরল ভাষায় এটাই দিনবদল। দিন যে বদল হয় এটা বুঝি, এটা জানি। এ রকম অনেক দিন আমার জীবনে বদলে গেছে। দিনবদলের সমন্বয়ে মাস বদলেছে। মাস বদলের মোহনায় বদলেছে বছরের পর বছর; অনেক বছর আমার জীবন বদলেছে। কিন্তু কখনো খেয়ালও করিনি, আমার অবস্থান কতটুকু বদলেছে। বদলাইনি বললে ভুল হবে—আমি বদলেছি। সাত বছর আর আজকের আমার অনেক পার্থক্য। সাত বছর আগের চেয়ে আজকের আমি অনেক মোটা, লম্বা ও চওড়া হয়েছি। সাত বছর আগে যে আমাকে দেখেছে, সে আজ দেখলে আমাকে চিনতেও পারবে না। কিন্তু তবুও সাত বছর আগের ভবঘুরে আমি আজকে সাত বছর পরেও সেই ভবঘুরে। সাত বছরে দুই হাজার ৫৫৫টি দিন বদলেছে। এতগুলো দিন বদলালেও আমি কিন্তু আমার আমিকে বদলাতে পারিনি। সারা দিন রাস্তায় বাজে ছেলেদের সঙ্গে ঘোরা, শিক্ষাঙ্গনগামী মেয়েদের অশ্লীল টিপ্পনী কাটা, অহেতুক আড্ডায় দিন শেষে মাঝরাতে বাড়ি ফেরা, বাড়ির সবাইকে অতিষ্ঠ করা—এটাই আমার দৈনন্দিন হোমওয়ার্ক।আমার এমন অন্ধকারজীবনে স্বপ্ন-আশার আলোকবর্তিকা নিয়ে এল প্রথম আলো। আমার হূদয়চক্ষু খুলে দিয়েছে প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ ব্যানারে শপথ গ্রহণের আয়োজনটি। আমার বাড়ি বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের একটি প্রত্যন্ত অজপাড়াগাঁয়ে, যেখানে এখনো রোজ পত্রিকা পৌঁছায় না। আধুনিকতার ছোঁয়াও লাগেনি।শপথ-ব্যানারে শপথ লিখতে পারিনি আমি। প্রথম আলোয় সারা দেশের শপথ গ্রহণের প্রতিবেদন পড়ে আমি প্রবল আগুন-বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছি। শপথ-ব্যানারে শপথ লিখতে পারছি না, তাতে কী হয়েছে। আমি হূদয়ের বিবেকের ব্যানারে লিখলাম, ‘আজ থেকে আমি বাজে ছেলেদের সঙ্গে মিশব না, মেয়েদের টিপ্পনী কাটব না, সময়ের অপচয় করব না’—এটাই আমার দৃপ্ত শপথ।শপথ গ্রহণের মাস কয়েক হলো। এর মধ্যে বদলেছে দিন, বদলাতে পেরেছি আমি নিজেকে। কয়েক মাস আগের আমি আর আজকের আমার যোজন-যোজন পরিবর্তন। আজ আমি বাজে ছেলেদের সঙ্গে সময় কাটাই না, মেয়েদের টিপ্পনী কাটি না, সন্ধ্যারাতে বাড়ি ফিরি, আমার জন্য কেউ অতিষ্ঠ হয় না, একটি মুহূর্তও সময়ের অপচয় হয় না।এম শাহেদ ইমরান মহেশখালী।