বাউবিতে 'এসো মুক্তিযুদ্ধের কথা শুনি' শীর্ষক আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে ৬ মার্চ ‘এসো মুক্তিযুদ্ধের কথা শুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মোহা. দেলোয়ার হোসেন। তিনি বক্তব্যে মুক্তিযুদ্ধের নানা তথ্য-উপাত্ত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি