বাউয়েট বন্ধুসভা গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদে বাউয়েট (বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) বন্ধুসভা গঠন করা হয়। মুহাইমিনুল ইসলাম সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে বন্ধুসভায় যোগ দিয়েছেন ১৫২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৭৮ জন ছাত্রী।

কমিটি গঠনের দিনেই তাঁরা বিশ্ববিদ্যালয়ের সেমিনারকক্ষে আয়োজন করেন ‘ধূমপান ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা। এতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান পিএসসি, উপ-রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রধান সাজ্জাদ হোসেন, শিক্ষক হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শিরিন আক্তার, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল মামুন, আম্মার ইবনে জামান এবং শিক্ষার্থীদের মধ্যে মেহেদী হাসান, নুরানী জান্নাত, হাসিনুজ্জামান, সংযুক্তা রায় ও আছমা ইয়াসমিন। মতবিনিময় সভা সঞ্চালন করেন বন্ধুসভার সহসভাপতি নাজমুচ্ছায়াদাত অনিক।